ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও বেশি

ওশান নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম টানা পতনের ধারায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ এক দফা বড় আকারে দাম কমানোর ঘোষণা দিয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দামে ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে।

এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, যা আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। 

নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। 

তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগের দিন, ২৭ অক্টোবর, বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় ২৮ অক্টোবর থেকে।

চলতি বছর এ নিয়ে মোট ৭০ বার সমন্বয় করা হলো দেশের স্বর্ণের দাম যার মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। 

তুলনামূলকভাবে ২০২৪ সালে ৬২ বার সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। 

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

2

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

3

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

4

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

5

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

6

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

7

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

8

২৬ ফেব্রুয়ারির পর ভোট? জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

9

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

10

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

11

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত নয়: জামায়াতের আমির

12

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

13

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

14

প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২

15

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

16

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

17

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

18

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

19

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

20