ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। 

জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছে।  আজ ১৯ ডিসেম্বর  শুক্রবার বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। 

তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এসময় ডাকুস ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল মতের হাজারো মানুষ সমবেত হয়েছেন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। 

ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। 

১৮ ডিসেম্বর  বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। 

প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।                            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

1

একজন ভালো সবাই খারাপ এই ভাবনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারে

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

4

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

5

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

6

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

7

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

8

বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রাথম

9

মধ্যরাতে বড় প্রশাসনিক রদবদল: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়ো

10

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

11

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

12

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

13

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

14

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

15

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

16

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

17

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

18

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

19

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

20