ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

ওশান নিউজ প্রতিবেদক : গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ১২ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে তার ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেন ডা. জুবাইদা।

এসময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে, মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। 

আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ডা. সায়েদুর জানান, গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম-এও ইনজুরি হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। 

এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। 

তবু একটুখানি আশার জায়গা আছে, রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল। তবে, পথটা সহজ নয় বলেও জানান ডা. সায়েদুর। 

তিনি বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে।

বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

1

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

2

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

5

ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হচ্ছে ‘বনলতা সেন’ নামভূমিকায় নাবিল

6

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

7

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

8

তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাথমিক ও গণশিক্

9

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

10

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

11

দুদকের অভিযান: স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

12

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

13

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

14

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

15

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

16

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

17

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

18

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

19

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

20