ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। 

ছোটখাটো কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। 

এ ছাড়া বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর কয়েকটি স্থানে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনার বিষয়েও আলোচনা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য সম্পর্কে উপদেষ্টা বলেন, অনলাইনে অনেক সময় ভুয়া তথ্য ছড়ানো হয়। 

সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা যাচাই করা সত্য তথ্য দিন। এতে বিভ্রান্তি রোধ করা সম্ভব হবে। কোনো বিষয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দেওয়া হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি আরও বলেন, নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। 

এ জন্য ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আগে শুধু জিডি করা হতো, এবার সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

উপদেষ্টা বলেন, পুলিশকে আমরা নির্দেশনা দিয়েছি নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবি

1

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

2

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

3

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

4

গুলিস্তানের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ আগুন

5

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

6

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

7

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই স

8

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

9

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

10

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

11

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

14

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

15

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তান হাইকমিশনার ইমর

16

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

17

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

18

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

19

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

20