ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব বাংলাদেশের

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও হলিডে ভিসা পুনরায় চালু্ এবং অস্ট্রেলিয়াযর খনি খাতে কর্মী নিয়োগ দি‌তে দেশ‌টি‌কে অনু‌রোধ ক‌রে‌ছে ঢাকা। 

১০ ডিসেম্বর বুধবার ঢাকায় সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এই অনু‌রোধ ক‌রে‌ বাংলা‌দেশ।

বৈঠ‌কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য সংক্রান্ত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রথম সহকারী সচিব সারাহ স্টোরি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, অভিবাসন ও যাতায়াত, সামুদ্রিক সহযোগিতা, বহুপাক্ষিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন এবং মানুষে মানুষে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত দিক নিয়ে গঠনমূলক ও দূরদর্শী মতবিনিময় হয়।

উভয় পক্ষ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আইওআরএ সম্পৃক্ততা এবং রোহিঙ্গা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেছে। 

দুই প্রতিনিধি দল নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা অংশীদারত্ব ও প্রযুক্তি বিনিময়, ব্লু ইকোনমি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এবং অ্যান্টি-মানি লন্ডারিং উদ্যোগের মতো ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ চিহ্নিত করেছে।  সারাহ স্টোরি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। 

আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অস্ট্রেলিয়া পোস্টাল ভোটিংয়ে প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ সমর্থনসহ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা করছে।

তিনি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলো তুলে ধরেন। যারমধ্যে আছে জনগণের সঙ্গে মানুষের যোগাযোগ সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন অংশীদারত্ব বাস্তবায়ন, রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে তার তুলা ও উল শিল্পের জন্য দ্বিতীয় উৎপাদন স্থান হিসাবে অগ্রাধিকার দেওয়ার আগ্রহের কথা জানানো হয়। নজরুল ইসলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও হলিডে ভিসা পুনরায় চালু, অস্ট্রেলিয়ার খনি খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ, ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং অস্ট্রেলিয়ান টিএএফই ও বাংলাদেশি টিভিইটি'র মধ্যে সহযোগিতার প্রস্তাব করেন।

তি‌নি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারত্বকে এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

1

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

2

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

3

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

4

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

5

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

8

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

9

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

10

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

11

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

12

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

13

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

14

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

15

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

16

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

17

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

18

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

19

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

20