ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপি

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। 

আজ ২৮ ডিসেম্বর রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। 

আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। 

মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। 

সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। 

মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তবে হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

1

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

2

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

3

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

4

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

5

সুষ্ঠু নির্বাচন দিতে দেশবাসীর কাছে ওয়াদা ইসির: সিইসি

6

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

7

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

8

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

9

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

10

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

11

৮৩ কোটি নয়, ঐকমত্য কমিশনের বরাদ্দ ছিল মাত্র ৭ কোটি : মনির হা

12

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

13

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

14

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

15

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

16

রকস্টার জেমসের সুখবর: তৃতীয় বিয়ে ও পুত্রের আগমন

17

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

18

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

20