ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের মালিক হলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের শীর্ষ তারকা শাকিব খান আবারও বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ফিরছেন দল মালিক হিসেবে। 

আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা বহাল থাকছে তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস-এর হাতে।   

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিসিবির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে শাকিব খান দ্বিতীয়বারের মতো ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে বিপিএলে অংশ নিচ্ছেন।

গত আসরেই প্রথমবার বিপিএলে দল মালিক হিসেবে যুক্ত হন ঢালিউডের এই ‘কিং খান’। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবে শাকিবের উপস্থিতিতে গ্যালারিতে ছিল অন্যরকম উচ্ছ্বাস যেখানে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মিলন ঘটেছিল।

প্রথম মৌসুমের অভিজ্ঞতা নিয়ে তখনই শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরের মৌসুমে আরও শক্তিশালী, লড়াকু ও জয়ের জন্য প্রস্তুত একটি দল দেখা যাবে। 

এবার সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হচ্ছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। 

এবার দল সংখ্যা কমে হয়েছে পাঁচটি- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গত আসরের দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা ও বরিশাল এবার অংশ নিচ্ছে না।  

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।              

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

1

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

2

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

3

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

4

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

5

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

6

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

7

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

8

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

9

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

10

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

11

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

12

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

13

একনেক সভায় ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

16

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

17

বিলুপ্ত ১২তম সংসদ সদস্যদের ৩১টি গাড়ি সরকারের কাছে হস্তান্তর

18

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

19

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

20