ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

ওশান নিউজ ডেস্ক : পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের মধ্য দিয়ে চলতি বছরের দীর্ঘ বর্ষা অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। এরই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে আগাম শীতের আগমনবার্তা। পঞ্চগড় ও পার্শ্ববর্তী এলাকায় সকাল-সন্ধ্যায় এখনই দেখা মিলছে ঘন কুয়াশার।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, এবার শীত মৌসুমে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। একইসঙ্গে ডিসেম্বর নাগাদ দেশের অধিকাংশ অঞ্চল ঢেকে থাকবে ঘন কুয়াশায়।
পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ সময় দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এই মাসে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও অক্টোবর জুড়ে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে নভেম্বরের শেষ দিক থেকে আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে উঠবে।

বিশেষ করে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী–নালা ও নিম্নাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

ইতোমধ্যে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়সহ রংপুর ও দিনাজপুরে রাতের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক ও জনপদ। স্থানীয়দের অনেকে বলছেন, শরতের শেষ দিকেই এবার শীত যেন আগেভাগেই নেমে এসেছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর বিলম্বিত প্রভাবের কারণে এই বছরের শীতকাল তুলনামূলকভাবে দীর্ঘ হতে পারে। তারা নাগরিকদের সতর্ক থেকে শীতজনিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

3

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

4

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

5

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

8

এআই যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ: শফি

9

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

10

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

11

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

12

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

13

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

16

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

17

বিশেষ সিদ্ধান্তে শনিবারও খোলা থাকবে ব্যাংক

18

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

19

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

20