ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসের দ্বারপ্রান্তে বন্যা-হিমু জুটি

ক্রীড়া প্রতিবেদক : তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ এর চলতি আসরে সেরা প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া লাল-সবুজের দল।   

জাতীয় স্টেডিয়ামে ১২ নভেম্বর বুধবার সেমি-ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ান জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।  

ভূটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়ে বাংলাদেশ। এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করে বন্যা-হিমু জুটি।

বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের টিকেট পাওয়া হিমু বাছাড়া বলেন, ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। 

এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। 

সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার। বন্যা আক্তার বলেন, আমাদের এ পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি। আশা করি এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভূটানে ব্যক্তিগত ইভেন্টে রূপা পেয়েছিলাম। জাতীয় দলে নয় বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

1

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

2

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

3

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

4

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

5

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে : তথ্য ও সম্প

6

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

7

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

8

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্

9

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

10

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

11

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

12

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

13

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

অবশেষে কমলো সোনার দাম: ভরিতে ২,৫০৮ টাকা ছাড়

16

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

17

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

18

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

19

জামায়াত ক্ষমতায় এলে নারীর অধিকার অগ্রাধিকার পাবে : আব্দুল হা

20