ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফলে এর আগে হওয়া ৩২ দলের মেগা আসরের চেয়ে যে এবার প্রাইজমানি বাড়বে তা অনুমান করা যাচ্ছিল। 

সেটাই জানা গেল এবার। ২০২২ আসরের চেয়ে আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ৫০ শতাংশ বৃদ্ধি করার বিষয়ে সম্মতি দিয়েছে ফিফা। যার পরিমাণ ৬৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৭৯৯৯ কোটি টাকা। 

যথারীতি বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি দলকে প্রাইজমানি দেওয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ কোটি ডলার (৬১০ কোটি ৬০ লাখ টাকা)। এ ছাড়া রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)। এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিনা চার কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্সকে তিন কোটি ডলার দেওয়া হয়েছিল।

এদিকে, কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। ২০২৬ আসরে তা ২১ কোটি ৫০ লাখ বাড়ানো হয়েছে। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩০ লাখ ডলার। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ ভেন্যুতে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৬ আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলচে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরই ৪৮ দল নিজেদের অর্থপুরস্কার নিশ্চিত করেছে। 

ইতোমধ্যে বিশ্বকাপে উঠেছে ৪২ দল, আরও ৬ দল টিকিট পাবে প্লে-অফে উত্তীর্ণ হয়ে। প্রতিটি রাউন্ডে উত্তীর্ণ দলগুলোর জন্যও রয়েছে বরাদ্দ। টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে এক কোটি ৫ লাখ ডলার পাওয়া নিশ্চিত। 

গ্রুপপর্ব পেরোতে ব্যর্থ দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। অতিরিক্ত ১৫ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে।  এ ছাড়া বিশ্বকাপের রাউন্ড অব ৩২এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে। 

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্যও রয়েছে বরাদ্দ। তৃতীয় অবস্থানে থাকা দল ২ কোটি ৯০ লাখ ডলার এবং আর চতুর্থ হওয়া দলকে ২ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

2

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

5

আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপ

6

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

7

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

8

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

9

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

10

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

11

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

12

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

13

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

14

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

15

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

16

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

17

মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টারকে কৃতজ্ঞতা

18

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

19

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া

20