ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটার্ন

ওশান নিউজ প্রতিবেদক :  বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এখন থেকে মোবাইলে নয়, ই-মেইলে পাঠানো হবে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। 

তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানায়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত। করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি (acknowledgement slip) ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে আগে ওটিপি পাঠানো হতো বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরে, যা অনেকের জন্য জটিলতা তৈরি করত। 

এ সমস্যা সমাধানে এখন তাদের ই-মেইলেই পাঠানো হবে ওটিপি।

প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠাতে হবে ঠিকানায়। 

এরপর এনবিআর আবেদনকারীর ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। তবে করদাতাকে নিজ হেফাজতে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে।

২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে জানায় এনবিআর।

সবশেষে প্রতিষ্ঠানটি দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

1

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

2

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

3

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

4

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

5

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

6

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে

7

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

8

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

9

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

10

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

11

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

12

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

13

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

14

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

15

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

16

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

17

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

18

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

19

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

20