ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১০টার কিছু পর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এদিন বিকাল ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী। 

এর আগে বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।

তারেক রহমানের এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে ব্যাপকসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়।

শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এখন জনারণ্য।

হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের।

জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন।

গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা

2

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

3

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

4

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

5

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

6

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

7

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

8

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

9

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

10

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

11

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

12

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

13

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

14

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

15

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভা

16

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

17

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

18

রাজশাহী-৬: বিএনপির আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিলেন

19

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

20