ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিল

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

আজ ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা, আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো, হাদির বুকে গুলি চলে প্রশাসন কী করেসহ নানা স্লোগান দেন। সমাবেশে হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, সহস্র শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ যাদের কাছে দিয়েছি সেই ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 

আমরা হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।  তিনি বলেন, এক ওসমান হাদির মৃত্যু হবে, লক্ষ হাদি জন্ম নেবে। আমরা শহীদ তিতুমীরের বংশধর।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ বলেন, ওসমান হাদি ভাইয়ের ঠিক কানের নিচে টার্গেট করে পেশাদার শ্যুটার দিয়ে গুলি করা হয়েছে। হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয় তা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ওসমান হাদির সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম। ওসমান হাদীর সংগ্রাম জুলাইয়ের সংগ্রাম। তিনি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন‌। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

1

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

2

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

3

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

6

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

7

খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

8

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

9

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

10

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

11

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

12

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আ

13

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

14

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

15

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

16

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

17

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

18

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

19

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

20