ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। আজ মঙ্গলবার ১১ নভেম্বর সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতের চলচ্চিত্র অঙ্গন হারাল এক অনন্য কিংবদন্তিকে। 

ছয় দশকের বেশি সময় ধরে কোটি দর্শকের হৃদয়ে তিনি বেঁচে ছিলেন এবং বেঁচে থাকবেন তাঁর অনবদ্য অভিনয় ও অমর সংলাপের মাধ্যমে। আজ সকালে ধর্মেন্দ্রর টিম গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। 

সোমবার রাতেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবার তা অস্বীকার করে। অবশেষে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যু নিশ্চিত হয়।

হাসপাতালের বাইরে দিনভর ভিড় করেন তার পরিবারের সদস্য ও বলিউড তারকারা। ছেলে সানি দেওল ও ববি দেওল, মেয়ে এষা দেওল ও আহানা দেওল ছাড়াও শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ প্রমুখ তারকারা হাসপাতালে উপস্থিত ছিলেন। 

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। এরপর ‘ফুল অউর পাথর’, ‘আয়ে দিন বাহার কে’ ও ‘শোলে’-র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই শীর্ষ অভিনেতার স্থানে পৌঁছে যান। 

সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে আখ্যায়িত করে। বলিউডে তিনি পরিচিত হন “হি-ম্যান অব ইন্ডিয়া” নামে।

শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’, ‘গুলামি’, ‘তহলকা’সহ অসংখ্য সুপারহিট ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে অম্লান দাগ রেখে যায়। নব্বইয়ের দশকে তিনি পার্শ্বচরিত্রে অভিনয়ে মনোযোগ দেন এবং পরে দুই ছেলে সানি ও ববির সঙ্গে ‘আপনে’ ও ‘যমলা পাগলা দেওয়ানা’ সিরিজে একসঙ্গে কাজ করেন। 

সর্বশেষ তাকে দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে। অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। দুই ছেলে সানি ও ববি দেওল প্রথম স্ত্রীর ঘরে, আর দুই মেয়ে এষা ও আহানা দেওল হেমা মালিনীর ঘরে জন্ম নেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

1

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

2

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

3

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

4

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

5

জাতীয় সংসদ ভবন থেকে যাত্রা শুরু করল ভোটের গাড়ির সুপার ক্যারা

6

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

7

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

8

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

9

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

10

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

11

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

12

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

13

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

16

রাজনীতিতে টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকা, ভোটের পরিবেশ হুমকির

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

18

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

19

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জাম

20