ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসনাত আব্দুল্লাহ

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে (প্রধান উপদেষ্টা) জারি করতে হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচারের প্রধান চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক ঠোকার মতো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। 

যদি নির্বাচনের আগে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে যায়, তাহলে নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলেটিট করবো।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি নেতা বলেন, নির্বাচন কমিশন এ নিয়ে কোনো মতামত দিতে রাজি নয়, এমনটা বলেছেন। 

এতে নির্বাচন কমিশন নিয়ে আমাদের সংশয় রয়েছে তাদের স্বেচ্ছাচারিতার জন্য। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। 

সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন যেভাবে প্রচারণা চালাচ্ছে, যে পরিবেশ তৈরি হচ্ছে তাতে ভোটের অংশগ্রহণ ভালোই থাকবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ হচ্ছে। 

আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি এর বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

শাপলা প্রতীক নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক কেন দেবে না তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

যদি নির্বাচনে কোনো অনিয়ম হয় তখনও তার ব্যাখ্যা দেবে কি না এটা নিয়েও সংশয় আছে।     

বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। 

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।   

এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সদস্য, রফিকুল ইসলাম কনক প্রমূখ।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

1

গুম ও শতাধিক হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবির

2

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

3

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

4

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

5

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

6

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

7

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

8

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

9

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

10

উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা, গভীর নিম্নচাপ রাতেই স্থলভাগে আঘা

11

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

12

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

13

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

15

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

16

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

17

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

18

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

19

পাটভিত্তিক উৎপাদনে বাংলাদেশকে বিনিয়োগের আশ্বাস চীনের

20