ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

বিনোদন প্রতিবেদক : নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুল আলোচিত এই পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন।  

এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি গাঁটছড়া বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। 

নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন, যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু। পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কনে তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয়। 

তবে, এখনই বড় কোনো আয়োজন করছেন না এই দম্পতি। সব আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মীদের নিয়ে আগামী ঈদুল ফিতরের পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, অর্ধশতাধিক রোমান্টিক নাটক নির্মাণ করে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। তবে, তার পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা এবং দর্শক মহলে তৈরি হয়েছে বিশাল পরিচিতি। 

নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন এই জনপ্রিয় দম্পতিকে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

1

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

2

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়া

3

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

4

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

5

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

6

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

7

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

8

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

9

রক্ষণাবেক্ষণ কাজে আজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

10

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

11

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

12

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

13

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

14

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

15

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

18

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

19

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

20