ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

চার নারীর অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন। এবার পদকপ্রাপ্তরা হলেন :  ১. রুভানা রাকিব  নারীশিক্ষা শ্রেণি (গবেষণা) ২.কল্পনা আক্তার  নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার) ৩.নাবিলা ইদ্রিস (মানবাধিকার শ্রেণি) ৪.ঋতুপর্ণা চাকমা নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া)।   

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার গল্প-উপন্যাস-প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয়।

৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা যান। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

1

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

2

ব্যারিকেড ভাঙল শিক্ষকরা, শাহবাগে অবরোধে উত্তাল ঢাকা

3

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

4

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

5

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

6

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

7

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদ

8

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

9

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

ভূমিসেবায় এসিল্যান্ডদের গাফিলতি কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়: ভূ

12

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

13

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

14

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

15

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

16

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

17

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

18

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

19

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

20