ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট উন্মোচন

ওশান নিউজ প্রতিবেদক : বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। 

বাংলা ভাষাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার লক্ষ্যেই এই দুই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গত দুই সপ্তাহে চার হাজার মানুষ পরীক্ষামূলকভাবে ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং ভালো ফল পেয়েছেন। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করতে এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করে দেওয়া হবে। 

পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ভাষার স্থানীয় সাংস্কৃতিক ধারা অক্ষুণ্ন রাখতে শিগগিরই দেশের প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০ হাজার ওরাল মিনিট সংগ্রহ করা হবে। 

এর মাধ্যমে একটি বাংলা এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরির উদ্যোগ নেওয়া হবে। ডেভেলপমেন্ট জার্নি ও ইকোসিস্টেমে ভাষাগুলোকে যুক্ত করতে পারলে সাইবার স্পেসে সেগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবে। বর্তমানে যেসব টুল নিয়ে কাজ চলছে, সেগুলোর এপিআই ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করার কথাও জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, যত বেশি ব্যবহারকারী এসব টুল ব্যবহার করবেন, তত বেশি সমস্যা চিহ্নিত হবে এবং এর ফলে উন্নয়ন প্রক্রিয়া ও ডেভেলপমেন্টের গতি আরও বাড়বে।  

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। 

বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বাংলা ভাষার জন্য এ ধরনের কোনো পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।

এছাড়া নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া এই দুই সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যের মাধ্যমেই অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে চাই

1

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

2

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

5

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

6

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

7

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

8

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

9

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

10

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

11

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

12

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

13

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

14

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

15

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

16

একনেক সভায় ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি

17

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

18

হাদির ওপর হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, রেহাই পাবে না: অ্য

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20