ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির

ওশান নিউজ প্রতিবেদক : আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি’রআইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেছেন, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে।

আজ বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আপনারা ন্যায়ভাবে আইনসম্মতভাবে নিউট্রালি প্রফেশনালি কাজ করবেন বা পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের যে এই দুরবস্থা এর একটা মূল কারণ হলো আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। 

যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি।

সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদের এই কালচারটা কাল্টিভেট করতে হবে।

তিনি বলেন, আমরা রুল রুল অফল চাই। আমরা চাই সর্বস্তরের সবাই আইন মেনে চলবো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে এস্টাবলিশ করব সর্বক্ষেত্রে এবং আমার গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব। আমরা চাইবো আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরে নির্ভর করে। যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন।

সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সঙ্গে সমন্বয়, পুলিশ অফিসারের সঙ্গে সমন্বয়, আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সঙ্গে সমন্বয়, জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে, ওর সাথে সমন্বয়; এ সার্বিক সমন্বয়টা আপনাদের খুব সিরিয়াসলি পার করতে হবে।

এটার দায়িত্ব আপনাদের নিজের কাধে নিতে হবে যেকোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু এড্রেস ক্রাইসিস শুরুতেই যাতে এটা ট্যাকেল করা যায়, সেই চেষ্টা আপনারা নিবেন।

সিইসি বলেন, আমাদের ব্রিগেডিয়ার সাহেব নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন যে ওই মোবাইল ম্যাজিস্ট্রেসি, অনেক সময় তারা যায় এভিথিং ইজ ওভার, সবকিছু শেষ হওয়ার পরে। তখন দেখবেন যে আর কেউ নাই। সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে।

আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয় এটা আপনাদের এনসিওর করতে হবে।

সিইসি বলেন, কোনো প্রেশারের কাছে মাথা নত স্বীকার করবেন না। কোনো চাপের কাছে নত স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না।

সুতরাং আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ দেব না। অন্যায় কোনো হুকুম দেব না। এটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

1

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

2

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

3

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক টানাপড়েনপূর্ণ: পররা

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

6

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

7

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

8

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

11

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

12

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

13

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

14

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

15

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

16

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

17

বাংলাদেশ–সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক

18

জাহানারার অভিযোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে পদক্ষেপ নেবে:

19

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

20