ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৬ ফেব্রুয়ারির পর ভোট? জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আমরা ২৬ ফেব্রুয়ারির মধ্যে চাই, এর ১ দিন দেরি হলেও জন সাধারণ এটা মেনে নেবে না। 

যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা নির্বাচন ও জন সাধারণের রায়কে স্পষ্টত ভয় পায়।

৯ নভেম্বর রোববার সন্ধ্যায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর সাথে ভাউলার হাট উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণ করে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। 

বিএনপি সংস্কারে রাজি ছিল, এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম। 

কিন্তু সেই কমিটি সংস্কারে আমাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ না করে প্রধান উপদেষ্টার কাছে তাদের মনগড়া রিপোর্ট দিয়ে চলে গেলেন। 

তিনি প্রশ্ন তোলেন, এটা কি জাতির সাথে বিশ্বাসঘাতকতা নয়?

স্বৈরশাসক শেখ হাসিনার নয়াদিল্লীতে পালিয়ে থেকে দেশে লক ডাউন দেয়ার আস্ফালনের বিষয়ে তিনি বলেন, আপনিই তো লকডাউনের মধ্যে নয়াদিল্লীতে পালিয়ে আছেন। 

দেশে লক ডাউন দেবেন কেমন করে। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন, আমরা জানি, আপনার সে সাহস নেই।

বিএনপি মহাসচিব পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে সাক্ষাৎকারের প্রসঙ্গে বলেন, এই দানব নিজের একটা ভুলও স্বীকার করেননি। 

তিনি হেলিকপ্টার থেকে এবং নিচ থেকে গুলির নির্দেশ দিয়ে বিরাট গণহত্যা চালালেও নাকি কোনো হত্যা করেননি, সেটা পুলিশ করেছে।

বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইপিজেড নির্মাণসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে বলেন, আমরা বৃহত্তর জনগণের কল্যাণের কথা চিন্তা করি। 

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৫ মাসে এক কোটি কর্মসংস্থানের কথা বলেছেন। তাই দেশকে বাঁচানোর জন্য এবার ধানের শীষে ভোট দিতে হবে।

রায়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

1

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

2

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

3

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

4

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

5

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

6

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

7

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

8

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

9

বিশেষ সিদ্ধান্তে শনিবারও খোলা থাকবে ব্যাংক

10

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

11

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

12

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

13

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

17

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

18

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

19

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

20