ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

২১ নভেম্বর শুক্রবার নৌবাহিনী সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সম্মাননা স্বারক ও শান্তিকালীন পদক তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং শান্তিকালীন পদক বিজয়ীগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে এ বছর সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। 

শান্তিকালীন পদক প্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পদকে ভূষিত হয়েছেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের পরিবারসহ ৫ জন বীরউত্তম, ৮ জন বীর বিক্রম, ৮ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং পরিবারবর্গের সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

3

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

4

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

5

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা: মামুন সভাপতি, রিটন

6

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

7

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

8

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

11

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজ

12

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া

15

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

16

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

17

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

18

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

19

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

20