ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী অধ্যাপক

ওশান নিউজ প্রতিবেদক : মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। 

তিনি বলেছেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

১২ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।  

তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। 

ডা. সায়েদুর জানান, গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম-এও ইনজুরি হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। 

এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। 

তবু একটুখানি আশার জায়গা আছে, রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল। তবে, পথটা সহজ নয় বলেও জানান ডা. সায়েদুর। 

তিনি বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে।

বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

1

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

2

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

3

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

4

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

5

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

6

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

7

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

8

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

9

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

10

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনা-সজীব-সায়মাসহ ৪৭ জনের

11

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

12

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

13

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

14

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

15

বিকেএসপির ৩৯ বছরের গৌরব: ৫০ কিংবদন্তি খেলোয়াড়কে সম্মাননা প্র

16

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

17

বিলুপ্ত ১২তম সংসদ সদস্যদের ৩১টি গাড়ি সরকারের কাছে হস্তান্তর

18

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

19

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

20