ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশে যৌথ অভিযানে ১৫১ জন আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

ওশান নিউজ ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

এরই ধারাবাহিকতায় গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব যৌথ অভিযানে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং, মাদক কারবারি এবং মাদকাসক্তসহ মোট ১৫১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপরাধীদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। 

আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

এতে আরো বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। 

এ ছাড়া বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপণে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

1

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

2

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

5

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

6

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

7

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

8

বাংলাদেশ জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা.শফিকুর রহমান

9

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

10

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

11

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

12

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

13

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

14

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

15

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেল

16

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

17

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা : ইসি সচিব মাসউদ

18

এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

19

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

20