ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১৬ নভেম্বর

ওশান নিউজ প্রতিবেদক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ নভেম্বর (রোববার)। 

ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। 

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের ফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব কাজ প্রায় শেষ পর্যায়ে। 

আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। 

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন।

অন্যদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন, যারা ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করেছেন। 

এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। 

গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেন। 

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, এখানে ২ লাখ ৯২ হাজার ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৫০ জন আবেদন করেছেন, যা থেকে জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন।

এরপরেই রয়েছে কুমিল্লা ও রাজশাহী বোর্ড। কুমিল্লা বোর্ডে ২২ হাজার ৫০৩ জন শিক্ষার্থী ৪২ হাজার ৪৪টি, রাজশাহীতে ২০ হাজার ৯২৪ জন শিক্ষার্থী ৩৬ হাজার ১০২টি, আর চট্টগ্রাম বোর্ডে ২২ হাজার ৫৯৫ জন ৪৬ হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

যশোর বোর্ডে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন, মোট খাতা ৩৬ হাজার ২০৫টি। দিনাজপুরে ১৭ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ২৯ হাজার ২৯৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

ময়মনসিংহ বোর্ডে আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন (খাতা ৩০ হাজার ৭৩৬টি), সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ জন (খাতা ২৩ হাজার ৮২টি), কারিগরি বোর্ডে (বিটিইবি) ১২ হাজার ৭ জন (খাতা ১৫ হাজার ৩৭৮টি) এবং মাদরাসা বোর্ডে ৭ হাজার ৯১৬ জন (খাতা ১৪ হাজার ৭৩৩টি)।

সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে মাত্র ৮ হাজার ১১ জন শিক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। 

এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন ও ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

ফল অনুযায়ী মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৫৮ দশমিক ৮৩ শতাংশ। 

ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

1

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

2

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

3

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

4

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা

5

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

6

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক টানাপড়েনপূর্ণ: পররা

7

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

8

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

9

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

10

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

11

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

14

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

15

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

16

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

17

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

18

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

19

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

20