ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।  

নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। 

আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।  

পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, বলেন উপদেষ্টা।

নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনীতে এখন সেই পাওয়ার আছে। নির্বাচন এলে বন্ধ হবে কিনা সে প্রশ্ন তখন করতে বলা হয়।   

নির্বাচনের আগে পুলিশ রদবদল হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা জড়িত ছিলেন, তাদের ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করা হবে। প্রথমত, যারা তিনটি নির্বাচনের সঙ্গেই জড়িত ছিল, তাদের বাদ দেওয়া হবে। এরপর দেখা হবে যারা দুটির সঙ্গে জড়িত ছিল। 

যেহেতু নতুন লোক রিক্রুট করে নতুন ওসি নিয়ে আসা সম্ভব নয়, তাই লোকবলের একটি লিমিটেশন আছে। 

যদি কেউ একটি নির্বাচনের সঙ্গে জড়িত থাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো রিপোর্ট না থাকে, তাকে হয়ত ব্যবহার করতে হবে।

বিগত সরকারের সময়ে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও অস্ত্র চুরির অভিযোগ উঠেছে, এটা স্পর্শকাতর জায়গায় নিরাপত্তার দুর্বলতা প্রমাণ করে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান হলেন একজন সিনিয়র সচিব। 

তিনি অলরেডি কয়েকটি (চার-পাঁচটি) দেশে চিঠি দিয়েছেন এবং দুই-একটি দেশ থেকে প্রতিনিধি চলে এসেছে। অস্ত্র চুরির বিষয়ে তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে এবং এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে কয়টি বা আদৌ কোনো হাতিয়ার চুরি হয়েছে কিনা। 

যদি চুরি হয়ে থাকে, তবে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, চিটাগাংয়ের রাউজানে একটি অপারেশন চালিয়ে ১১টি হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন সন্ত্রাসীকে ধরা হয়েছে। 

রাউজান এবং ফটিকছড়িকে ডিফিকাল্ট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এই উপজেলাগুলো অর্ধেক পাহাড় এবং অর্ধেক সমতল এলাকা।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

1

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমত

2

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

3

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

4

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

5

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

6

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

9

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

10

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

11

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত

12

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

13

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

14

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

15

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

16

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা : ইসি সচিব মাসউদ

17

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

18

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

19

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

20