ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক : আজ  ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। 

তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন।

তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমণি।

আর জন্মদিনের দিন ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের বিশেষ দিনটি ঘিরে ফেসবুকে পরীমণি লিখেন, এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।

পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা।  এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমণি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমণি। 

তিনি লিখেন অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। 

ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমণির। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। 

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

1

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

2

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

3

পাঁচ বছরের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের মালিক হলেন শাকিব খান

4

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

5

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

6

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

7

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

8

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

9

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

10

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

11

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

12

জাহানারার অভিযোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে পদক্ষেপ নেবে:

13

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তান হাইকমিশনার ইমর

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

16

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

17

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

18

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

19

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

20