ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ওশান নিউজ প্রতিবেদক : ইসকন নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৩১ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে।   

এতে অংশ নেওয়া বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে কোনো ধরনের উগ্র হিন্দুত্ববাদী বা ধর্মবিদ্বেষী কার্যক্রম বরদাশত করা হবে না।

তারা অভিযোগ করেন, ইসকন সংগঠনটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। 

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সংগঠনটির কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা। অন্যথায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 

সমাবেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ বলেন, ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। 

সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। 

ঢাকা দক্ষিণের সহসভাপতি কাজী হারুনূর রশীদ বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপ্রিয় দেশ। 

এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন বারবার উসকানিমূলক আচরণের মাধ্যমে সেই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। 

আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যেন এ ধরনের সংগঠনগুলোকে কঠোরভাবে দমন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

1

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

2

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

3

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

4

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

5

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবি

6

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

7

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

8

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

9

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবি

10

অবশেষে কমলো সোনার দাম: ভরিতে ২,৫০৮ টাকা ছাড়

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

15

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

16

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্ব

19

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

20