ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

ওশান নিউজ প্রতিবেদক : মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম সই করা এক পরিপত্রে সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পরিপত্রে উল্লেখ আছে।        

পরিপত্রে বলা হয়, নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানী বা পারিতোষিক হার নির্দেশক্রমে পুনর্নির্ধারণ করা হলো। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আগে দেওয়া হতো পাঁচ হাজার টাকা। এটি এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী প্রতি সভার জন্য জনপ্রতি এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞদের সম্মানী প্রতিদিনের জন্য জনপ্রতিও এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।    

প্রতিটি পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানী ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। আর প্রতিটি অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানী ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক  পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীর সম্মানী প্রতিদিনের জন্য বাড়িয়ে গ্রেড অনুসারে ১ হাজার ২০০, এক হাজার এবং ৮০০ টাকা করা হয়েছে।

কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী ৩ হাজার ৫০০ টাকা ও লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতিদিনের জন্য বাড়িয়ে এক হাজার ৮০০ টাকা করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

1

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

2

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

3

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

4

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বৃদ্ধি

5

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

6

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

7

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

8

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

9

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

10

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

11

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

12

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

15

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

16

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

19

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

20