ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদ-বিরোধী ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৩ আসনের উদ্যোগে এক জমকালো ‘বিজয় রিকশা র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই ব্যতিক্রমী র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের নেতৃত্বে র‍্যালিটিতে শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। 

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

র‌্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত ঢাকা-১৩ আসনের প্রার্থী আকরাম হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। আজকের এই ‘বিজয় রিকশা র‍্যালি’ কেবল বিজয় উদযাপন নয়, বরং এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। 

আমরা মনে করি, বর্তমানে দেশের সকল ফ্যাসিবাদ-বিরোধী শক্তির একত্রিত হওয়া জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (ঢাকা মহানগর উত্তর) এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

1

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

2

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

3

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

4

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

5

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

6

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

7

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

8

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

9

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

10

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা : ইসি সচিব মাসউদ

11

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

12

হাসিনা–কামালকে দেশে ফেরাতে আইসিসির সহায়তা নেওয়ার কথা ভাবছে স

13

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

14

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

15

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

16

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

17

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

18

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

19

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

20