ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এ দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। 

এরশাদ ‘৮২’র ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত এবং গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। ৫ ডিসেম্বর শুক্রবার রাতে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এসব কথা উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করেন। 

তারেক রহমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গড়ে তোলেন এক দুর্বার গণআন্দোলন। এরই ধারাবাহিকতায় ‘৯০ এর ৬ ডিসেম্বর এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিলো গণতন্ত্র।

তিনি বলেন, সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু। 

ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে।  

তারেক রহমান আরও বলেন, অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহ’র কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়া দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার-নির্যাতন করা হয়েছিল। সারাদেশকে অবরুদ্ধ করা হয়েছিল।

আজকের এ দিনে আমি ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। 

গণতন্ত্র পুনরুদ্ধারের এ স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে।

সবার প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুণরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: রাষ্ট্রদ

1

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

2

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

3

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

4

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

5

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

6

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

7

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

8

উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

9

জাতীয় সংসদ ভবন থেকে যাত্রা শুরু করল ভোটের গাড়ির সুপার ক্যারা

10

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

11

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

14

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

15

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

16

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

17

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

18

মিডিয়ায় জুলাই যোদ্ধাদের আগমন ঘটলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য

19

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

20