ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

ওশান নিউজ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের জন্য যারা আগে পাগল হয়ে যাচ্ছিল, এখন তারা উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। 

রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 

৬ ডিসেম্বর শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আমরা যারা দেশপ্রেমিক, মানবতাপ্রেমিক, আমরা যদি ভুল করি বা ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন আমাদের জন্য কলঙ্কজনক ইতিহাসই লিপিবদ্ধ হবে। 

আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আমাদের পাঁচ দফা দাবির পক্ষে রয়েছে। আমরা এই দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছি কেন? এর মূল উদ্দেশ্য হলো- ৫ই আগস্ট চব্বিশে দেশের হাজার হাজার মায়ের কোলে সন্তানহারা হওয়ার ঘটনা। 

অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ পঙ্গু হয়েছে। জনপ্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়ে আর ফেরত আসেননি, আর কোনোদিন আসবেন বলেও মনে হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো- ৫৩ বছর ধরে যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্রও আমরা এখন দেখছি। 

তারা নিজেদের কাছেও নিরাপদ নয়, আজ তারা নিজেদেরই ধ্বংস করছে।  তিনি বলেন, আমার কষ্ট হয়- এত গুম হলো, লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মীর জীবন বিপন্ন হলো, কত মানুষ জেলে গেল। 

আমাদের দাবি ছিল- জুলাই ৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করতে সংস্কার হবে, খুনী-গুমকারী টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, তারপর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। 

কিন্তু আমরা দেখে হতবাক- সংস্কারে বাধা, দৃশ্যমান বিচারে বাধা। যারা নির্বাচনের জন্য আগে পাগল ছিল, আজ যখন দেখল জনগণ জালেম-চাঁদাবাজদের পক্ষে নয়, তাদের প্রত্যাখ্যান করেছে- তখন তারা পাগলের মতো আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।  কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি- নির্বাচন পেছানো যাবে না। 

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

1

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

2

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

3

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

4

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

5

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

6

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

7

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

8

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

9

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ জন গ্রেপ্তার, শনাক

10

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

11

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

12

ইতালি সফর সম্পন্ন করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

13

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

14

৮৩ কোটি নয়, ঐকমত্য কমিশনের বরাদ্দ ছিল মাত্র ৭ কোটি : মনির হা

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

17

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

18

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

19

উপদেষ্টা পরিষদের অনুমোদনে প্রকাশিত হলো ২০২৬ সালের সরকারি ছুট

20