ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ওশান নিউজ প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত দিক নিয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আজ রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, বৈঠককালে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের বন্ধন তুলে ধরে বলেন, পাকিস্তান বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী।

দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে।

জেনারেল মির্জা আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথে যোগাযোগ ইতিমধ্যে চালু হয়েছে। ঢাকা-করাচি আকাশপথ চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন, যা আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনায় উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তারা ভুয়া খবর, বিভ্রান্তিমূলক প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে। 

এই বিপদের বিরুদ্ধে লড়াই করতে হলে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা দরকার।

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

1

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

2

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

3

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

4

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

5

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

6

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

7

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

8

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

9

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

10

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

11

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

12

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

13

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

16

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

17

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

18

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

19

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

20