ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ সভাপতির বক্তব্যে বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। আমরা আমাদের নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে নির্বাচনের প্রচারণা অব্যাহত রাখবো। তিনি নির্বাচন কেন্দ্রিক কাজ কর্মে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণসমূহ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এ দিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন।

বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানগণ সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত থেকে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন।

এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

2

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

3

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

4

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

5

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

6

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

7

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

8

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত

9

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

12

সারাদেশে যৌথ অভিযানে ১৫১ জন আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

13

দিন-রাত কাজ করছি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে: প্রধান নির্বা

14

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

15

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

16

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রিয় নেত্রীর শেষ বিদায়ে মানুষের ঢল

18

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

19

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

20