ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও আঙুল কাটা অবস্থায় উদ্ধার

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহীতে নিজ বাসায় খুন হওয়া বিচারকের ছেলের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাই পুলিশের ধারণা, তাওসিফ রহমানকে (সুমন) শ্বাসরোধে হত্যা করা হতে পরে। এ ছাড়া সুমনের এক পায়ের আঙুল কাটা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় তার ছেলে সুমন হত্যাকাণ্ডের শিকার হয়। 

সে রাজশাহী গভ. ল্যাবরেট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। হত্যাকাণ্ডের বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। তার হাঁটুর নিচে পায়ের আঙুলে কাটা রয়েছে।

এর আগে, হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার (৪৪)। এ ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে (৩৫) আটক করে পুলিশ। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। 

এছাড়া আহত হওয়া ২ জনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী লিমনের হাতে, মাথায় ও পায়ে জখম রয়েছে। আর তাসমিন নাহারের পেটে এবং ঊরুতে আঘাত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, লিমন একটি ব্যাগ নিয়ে বাসায় ঢুকে ডাইনিং টেবিলে বসে তাসমিন নাহারের সঙ্গে গল্প করছিলেন। একপর্যায়ে লিমন উত্তেজিত হয়ে তার ব্যাগ থেকে ছুরি বের করলে তাসমিন নাহার দৌড় দিয়ে একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। 

এ সময় লিমন ১০ থেকে ১৫টি লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পাশের কক্ষে ঘুমিয়ে থাকা সুমনের শব্দে ঘুম ভেঙে যায়। সুমন উঠে এলে বাসার কাজের মেয়ে তাকে বিষয়টি বলেন। 

ছেলে ওই ঘরে গিয়ে লিমনকে আটকানোর চেষ্টা করে। তারপরে তাকে ওড়না জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। এর মধ্যে কাজের মেয়ে দৌড়ে বাইরে এসে অন্য ফ্ল্যাটের লোকজনকে খবর দেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, বিচারকের স্ত্রী তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। রাত ৯টার দিকে জানা যায়, হামলাকারীর জ্ঞান ফিরেছে। 

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর হত্যার বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

1

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

2

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আ

3

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

4

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

5

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

6

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

7

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির

8

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

9

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

10

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

11

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

12

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

13

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

14

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

15

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

16

গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত চান সরকার, সময়সীমা এক সপ্তাহ

17

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

18

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

19

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

20