ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার নির্বাহী আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, Rules of Business, 1996 অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় আগামী ৩১ ডিসেম্বর বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। 

এদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ এ ছুটির আওতাভুক্ত নয়। 

বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন। 

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে। জরুরি কাজে সম্পৃক্ত অফিসসমূহও খোলা থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রপরিষদ। বুধবার থেকে শুক্রবার তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত।

প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনকালে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

এ ছাড়া বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার ০২ জানুয়ারি দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে।

         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

1

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

2

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

3

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

4

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

5

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

6

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

7

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

8

গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালু, বাংলাদেশে উৎপাদন

9

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

10

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

11

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

12

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

13

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

14

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

15

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

16

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

17

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

18

দেশে প্রথমবারের পোস্টাল ব্যালট বিশ্বজুড়ে রোল মডেল হতে পারে:

19

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

20