ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক : ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৫ উপলক্ষে রাজশাহী মহানগরীতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, যত্ন না নিলে যেমন কোনো বৃক্ষ বাঁচবে না তেমনি ভ্যাট না দিলে কোনো রাষ্ট্র টিকবে না। তাই রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাটের কোনো বিকল্প নেই।

এক সময় গ্রাম এবং শহরের অবকাঠামোগত অবস্থা করুণ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এখন গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দেখা যায় না। এর কারণ হচ্ছে আমাদের দেওয়া ভ্যাট।

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভ্যাট সপ্তাহ ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের সকল জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে নিবন্ধন সেবা দেওয়ার জন্য আলাদাভাবে বুথ করা হয়েছে। 

এখানে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন এবং ভ্যাট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য সহযোগিতা নিতে পারবেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

1

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেল

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-এর ৭৫ বছর পূর্তিতে প্ল

4

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

6

Test

7

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

8

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

9

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

10

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

11

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

12

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

13

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

14

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

15

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

16

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

17

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

18

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

19

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

20