ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট্রদূত

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ এয়ারলাইন্সকে বিমান সরবরাহের এয়ারবাসের প্রস্তাবকে সমর্থন করেছেন ইউরোপীয় চার দেশের প্রভাবশালী রাষ্ট্রদূত। 

এয়ার বাস যুক্ত হলে বাংলাদেশের বিমান চলাচলের উচ্চাকাঙ্ক্ষাকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার ফ্রান্স দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ বিষয়ে সমর্থন করেন। 

বাংলাদেশ বিমান চলাচল বৃদ্ধির ওপর ইউরোপীয় সংলাপ’ শীর্ষক এ অনুষ্ঠানটি ঢাকার ফ্রান্স দূতাবাসে অনুষ্ঠিত হয়। 

এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং ইইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স ও ইউরোপের বিমান শিল্পের কেন্দ্রে অবস্থান করছে এয়ারবাস। 

প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের অনন্য সমন্বয়ই একে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর এক বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

বাংলাদেশের এই বিকাশপর্বে এয়ারবাস হতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরও বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল সংযোগ ও ভৌগোলিক অবস্থান একে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে পারে। 

বিমানের বহরে এয়ারবাস যুক্ত হলে এর নমনীয়তা, স্থিতিশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়ছে, মধ্যবিত্ত শ্রেণি সম্প্রসারিত হচ্ছে। 

বিমানের এখন প্রয়োজন আধুনিক ও পরিবেশবান্ধব উড়োজাহাজ, যেখানে এয়ারবাস শক্ত অবস্থানে রয়েছে। 

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক বিমান পরিবহন হাব হওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও গভীর করতে হবে। 

এভিয়েশন খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

1

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

2

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

3

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

4

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

5

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

6

শিবির সভাপতি: খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয়, গণহত্যার

7

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

8

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

9

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

10

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

11

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

12

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

13

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

14

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

15

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

16

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

17

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

18

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

19

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

20