ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগিতার আশ্বাস

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।

আজ ১০ ডিসেম্বর বুধবার দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। 

পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধি দলটি নির্বাচন ভবনের উদ্দেশ্যে রওনা দেন। 

সেখানে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসছেন কমিশনাররা। তারপরই জানা যাবে, কখন ঘোষণা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের।

আসছে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেওয়া হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

1

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

2

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

5

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

6

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রংপুরে উদযাপিত মহান বিজয় দ

7

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

8

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

9

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

10

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

11

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

12

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

13

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

14

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

15

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

16

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

17

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

18

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

19

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

20