ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ ১ ডিসেম্বর সোমবার  সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নতুন রাজনৈতিক পরিচয় প্রকাশের মাধ্যমে তিনি দলের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। 

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করেন। রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। 

মির্জা ফখরুল জানান, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাই। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নিতে চান। বিএনপি ইতিমধ্যেই আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে। 

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগদান করেন এবং পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

পরে দলটিতে অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি: এহসানুল হক

1

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

2

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

6

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

7

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

8

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

9

নারী বিশ্বকাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্র

10

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর জন্য চূড়ান্ত সময়সীমা ৬ নভেম্ব

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

13

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

14

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

15

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

16

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

17

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

18

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

19

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

20