ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প্রচারণা

ওশান নিউজ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ সদর আসনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনু প্রচারণা শুরু করেছেন।

তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য। মিজানুর রহমান মিনু ২৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা শাহ মখদুম রুপোশ (রা.)-এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন।

তিনি নেতাকর্মীদের নিয়ে দরগা জামে মসজিদে নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। এর আগে বাদ জুম্মা অত্র মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর তিনি ৯নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্মলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ।

এ সময় মিনু বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোন ভেদাভেদ নাই। সবাই এক কাতারে রয়েছে। তিনি আরো বলেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়। দেশের সব জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

1

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

2

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

3

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

4

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

5

গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত চান সরকার, সময়সীমা এক সপ্তাহ

6

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

7

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

8

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

9

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

10

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

11

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

12

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

15

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

16

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

18

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

19

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

20