ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

করপোরেট ফুটবলের প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। শনিবার ২৫ অক্টোবর রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিপক্ষ দল মাঠে অনুপস্থিত থাকায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন।

এর আগে গত দুইদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টুর্নামেন্টের ৬ দলের মধ্যে। এরমধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

টিম ওয়ালটনের হাতে ট্রফি এবং প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ এবং ওয়ালটনে সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন।

উল্লেখ্য, করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধুলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন-এ সাইড এবং ৩০ মিনিট ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অন্য দলগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং নগদ।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্য জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ওয়ালটনের সুবাদে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। 

প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্টে যতগুলো টিম খেলেছে, তাদের মধ্যে সবচেয়ে ফেয়ার খেলেছে আমাদের ওয়ালটন টিম।

এরকম একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন। 

তিনি বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে, তাদের মনোবল বাড়ায়। ওয়ালটন বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃ্ক্ত রয়েছে। 

এর আগে বহুবার আমরা করপোরেট ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের খেলাধুলায় সম্পৃক্ত থাকব।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

1

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

2

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

3

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

4

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

5

পারিবারিক আয়োজনে বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু

6

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

7

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

8

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

9

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

10

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

11

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

12

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ শাস্তি চান :

13

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

14

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ

15

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

16

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

17

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

18

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

19

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-এর ৭৫ বছর পূর্তিতে প্ল

20