ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক : বছরের শেষ ম্যাচ, যেই ম্যাচটাতে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছেড়েছে। সেটাও আবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করেছে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন।

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ শেখ মোরাসালিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ১১ মিনিটে রাকিবের পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাসালিন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন করেও সেই গোল পরিশোধ করতে পারেনি খালিদ জামালের দল।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াই থেকে ছিটকে পড়ায় এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও মর্যাদার একটি প্রশ্ন সবসময়ই এই দুই দলের ম্যাচে থেকে যায়।

ঘরের মাঠে বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার কথা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ করেছে বাংলাদেশ। স্টেডিয়ামে আগত ২২ হাজার দর্শকের ভালবাসা নিয়েই মাঠ ছেড়েছে হামজা, মোরছালিন, জামালরা।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশ কিছুটা আক্রমনাত্মক খেলেছে। সেই সুযোগে ফরোয়ার্ড লাইনে মোরছালিন-রাকিব জুটি বাংলাদেশের সমর্থকদের হতাশ করেনি। 

অনেকটা মধ্যমাঠ থেকে রাকিব বল নিয়ে বামদিক থেকে দারুনভাবে বক্সের মধ্যে বাড়িয়ে দেন। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে ভুল করেননি মোরছালিন।

২০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মার ভুলে গোল হজম করা থেকে হামজা দলকে রক্ষা করেছেন। খালি পোস্টে ভারতীয় মিডফিল্ডার লালিয়ারজুয়ালার শট হেডের সাহায্যে বাইরে পাঠান হামজা।

৩৬ মিনিটে তপু বর্মনের সাথে ভারতীয় বিক্রম প্রতাপের সাথে সংঘর্ষে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন।

৪৩ মিনিটে হামজার বা-পায়ের জোড়ালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্ট করেছে ভারত। বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তণ করেও অবশ্য সফল হয়নি সফরকারীরা। 

৬০ মিনিটে একসাথে মাঠে নামেন মোহাম্ম সামাদ ও ব্রাইসন। তাদের দুজনের একটি আক্রমন থেকে ভারত প্রায় সমতা পেয়েই গিয়েছিল। 

লেফট উইং থেকে সানানের ক্রসে ব্রাইসনের হেড অল্পের জন্য মাঠের বাইওে চলে যায়। ৭৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ইমন অনেকটা একাই বক্সের কাছাকাছি গিয়ে শট নিয়েছিলেন। তার শটটি অবশ্য সান্ধু কোনমতে রুখে দেন।

যোগ হওয়া ৬ মিনিটের ইনজুরি টাইম বাংলাদেশের জন্য ছিল প্রচন্ড চাপের। কারন গত কয়েকটি ম্যাচে এই ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। আজ অবশ্য সেই ভুল আর করেনি কাবরেরার শিষ্যরা।

এর আগে মার্চে প্রথম লেগের ম্যাচে কলকাতার সল্ট লেকে ম্যাচটি গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ। আজকের ম্যাচে একাদশে ফিরেছিলেন শমিত সোম ও শেখ মোরছালিন। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার মুল দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়ামে বিরাজ করছে বাড়তি উত্তেজনা।

নেপালের বিপক্ষে গত ১৩ নভেম্বর সর্বশেষ প্রীতি ম্যাচে একাদশে ছিলেন না কানাডা প্রবাসী শমিত। আর ইনজুরির কারনে ম্যাচেই ছিলেন না মোরছালিন। 

তবে এক ম্যাচ পরে মাঠে ফিরেই বাংলাদেশকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছেন মোরছালিন। পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্রসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। অন্যদিকে পাঁচ ম্যাচে কোন জয় ছাড়া টেবিলের তলানিতে থেকে এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিল ভারত।

বাংলাদেশ একাদশ : মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মো: ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মো: সাদ উদ্দিন, শমিত সোম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ কেঁপে উঠল ভূমিকম্পে

1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

2

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

3

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

4

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

7

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

8

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

9

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

10

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

11

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

12

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

13

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

14

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

15

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

16

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

17

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

18

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

20