ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক :  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে। 

যাদের ত্রুটি পাওয়া যাবে তাদের বাদ দিতে হবে, প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম পরিচালনা পদ্ধতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল ৪ লাখ। এখন পর্যন্ত ৬১ লাখে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। 

কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। 

ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। 

পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম কভার করা হবে।

উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। 

অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

1

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

2

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

3

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

4

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

5

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

6

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

7

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

8

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

9

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

10

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

11

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

12

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

14

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

15

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

16

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

17

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

19

নির্বাচনে অংশ নেওয়া বন্ধ আওয়ামী লীগের: প্রেস সচিব

20