ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত

ওশান নিউজ প্রতিবেদক : পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৩ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

৩৩ কর্মকর্তা হলেন: মাহবুবুল আলম, আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, এসএম আনোয়ার হোসেন, রেজাউল হক, কবির আহম্মদ, মোহাম্মদ আরিফ ইকবাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান, মঈন উদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান, আবু বকর সিদ্দিক, হাফিজ ইকবাল, আতিউর রহমান সরকার, হারেচ আলী মিয়া, আবু শামা মো. ইকবাল হায়াত, মিতশ্রী বড়ুয়া, নূর হোসেন খন্দকার, হারুন অর রশীদ, আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী, আবদুল্লাহ আল নজরুল, শাহীন আহমদ, ইফতেখার হোসেন, তাহইয়াতুল ইসলাম, মাহফুজুল হক, মঞ্জুরুল মোর্শেদ, মফজল আহমদ খান, জামশেদ আলম, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম, কাজী মাহবুবুর রহমান, চক্রধর রায়, সাঈদ ইকবাল ও আহসান হাবীব।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত ১৮ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

এই ১৮ কর্মকর্তা হলেন : অমল চন্দ্র, সিরাজ-উদ-দৌলা, বদিউল আমিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মাহফুজুল হক বকশী, আলমগীর হুসেন, সামছু উদ্দিন, এটিএম তৌহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শহিদুল আলম, মীর নাজির হোসেন, মাবিয়ান মিয়া, ফজলুল কবীর, ফরহাদ হায়দার, একেএম মঞ্জুরুল আলম, ইফতেখার হোসেন মাহমুদ, সৈয়দ মাহবুবুর রহমান ও কবির উদ্দিন সরকার।

এছাড়া, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ২৯ জনকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তা হলেন : নুরুল ইসলাম, নুরুল হক, রবিউল ইসলাম, খন্দকার রুহুল আমিন, কাজী আনছার আলী, মিনহাজ খন্দকার, জিল্লুর রহমান, মাজেদ আলী, হান্নান হাওলাদার, বাসুদেব চন্দ্র দে, আইয়ুব আলী, রাধেশ চন্দ্র সেন, অহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, আলী আক্কাছ, আবদুল হান্নান, আইনুল হক, এমএন আলী খান, লুৎফুর রহমান সরকার, সবুজ মিয়া, তারেক আহমেদ, সেলিম হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন বাকী, বিকাশ চন্দ্র মোহন্ত, নিজাম উদ্দিন শেখ, মো. মোনাক্কা, শাহিবুল ইসলাম ও আবদুল রহীম।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

1

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

2

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

3

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

4

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

5

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

6

মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রিয় নেত্রীর শেষ বিদায়ে মানুষের ঢল

7

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

8

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

9

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

10

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

11

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

12

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেয়েছে ৯৯০ হজ এজেন্সি:

15

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স

16

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

17

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

18

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

19

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

20