ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

বিনোদন ডেস্ক : বলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ শুধু একটা সিনেমা ছিল না বরং একটি প্রজন্মের কাছে হয়ে উঠেছিল বিশ্বাস, স্বপ্ন আর বন্ধুত্বের নতুন সংজ্ঞা। 

জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সহজ-সরল কিন্তু গভীর গল্প বলার ধরণ, আমির খান আর মাধবন- শর্মন জোসি ত্রয়ীর প্রাণবন্ত অভিনয় এবং হাস্যরস ছবিটিকে এমন জায়গায় পৌঁছে দেয়, যা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে একটি আলাদা অধ্যায় হিসেবে বিবেচিত। সেই ছবির গান, সংলাপ, চরিত্র -সবই দর্শকের মনে রয়ে গেছে স্থায়ী ছাপ হিসেবে। 

থ্রি ইডিয়টস মুক্তির পর সময়ের স্রোতে ১৫ বছর কেটে গেছে। কিন্তু দর্শকদের মধ্যে সিনেমাটির স্মৃতি এখনও চিরসবুজ। তাই ছবিটির সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস ২’ আসছে শুনেই আনন্দিত সিনেমাপ্রেমীরা। একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সিক্যুয়েলের চিত্রনাট্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং আগামী বছর থেকেই শুরু হবে শুটিং।  

জানা গেছে, প্রথম ছবির প্রধান অভিনেতা আমির খান, করিনা কাপুরসহ মূল টিম আবারও ফিরছেন এই সিক্যুয়ালে। নির্মাতাদের বিশ্বাস প্রথম ছবির যে ‘ম্যাজিক’ দর্শককে আবেগে ভাসিয়েছিল, সেটি আবারও ফিরতে চলেছে।

সিক্যুয়েলের গল্প প্রথম ছবির পর থেকেই শুরু হবে না, বরং সময় এগোবে অনেকটা পুরো ১৫ বছর। প্রথম ছবির ক্লাইম্যাক্সে যে তিন বন্ধু আলাদা পথে হাঁটতে শুরু করেছিল, এইবার তারা আবার এক হবে নতুন অভিযানে। 

তাদের জীবনে এই দীর্ঘ সময়ে কী বদল এসেছে? রাঞ্চোর দর্শন, ফারহানের স্বপ্ন আর রাজুর সংগ্রাম এসবই নতুনভাবে গল্পে ফিরে আসতে পারে সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক জীবনের প্রেক্ষাপটে। ঠিক এই কারণেই অনেকেই মনে করছেন, সিক্যুয়েলটি হবে আরও ‘রিয়েল’ম আরও আবেগঘন।

নির্মাতা দল জানিয়েছে, নতুন গল্পে আছে হাসি, আছে কান্না, আছে নিজেদের কাছে ফিরে আসার আনন্দ ঠিক যেমনটা ছিল প্রথম ছবিতে। শুধু তাই নয়, বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা, প্রতিযোগিতা আর জীবনের দৌড়ঝাঁপ এসবকেও ছবির গল্পে নতুন করে দেখা যেতে পারে। 

ফলে, ছবিটি শুধু স্মৃতির নস্টালজিয়া নিয়েই ফিরছে না, বরং নতুন প্রজন্মের জন্যও তৈরি করছে আরেকটি বার্তা-নির্ভর বিনোদন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

1

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

2

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

3

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

4

ফিলিস্তিনে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন: নিহত এক লাখের বেশি

5

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

6

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

9

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

10

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

11

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

12

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

13

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

14

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

15

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

16

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

17

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

18

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

19

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

20