ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ বিএনপির স্থায়ী কমিটির সভা

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো জাতি। সরকারের পক্ষে থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এমন প্রেক্ষাপটে বিএনপি করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান প্রমুখ। 

বৈঠক সূত্রে জানা যায়, দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে করণীয় ঠিক করতে বৈঠক ডাকা হলেও পরিবেশ ছিল শোকাবহ। পুরো বৈঠকে তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন শোকে মুহ্যমান। পুরো বৈঠকজুড়ে সবাই ছিলেন বিমর্ষ, শোকাতুর।

আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শোক বার্তায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

1

মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ কেঁপে উঠল ভূমিকম্পে

2

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

3

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

4

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

5

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

6

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

7

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

8

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

9

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

10

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

11

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

12

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

13

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

14

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

15

গুলিস্তানের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ আগুন

16

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

17

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবে

18

বিএনপি সরকার এলে দেশের উন্নয়ন গতি দ্বিগুণ নয়, শতগুণ : সালাহ

19

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

20