ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টারকে কৃতজ্ঞতা জানালেন ফরাসি রাষ্ট্রদূত

ওশান নিউজ  প্রতিবেদক : ফ্রান্সের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে রংপুর সদরের সদ্য পুষ্করনী ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে এটুআই এর ডিজিটাল সেন্টারগুলোকে “মানবকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষ” বলে প্রশংসা করেছেন। 

তিনি বলেন, গ্রামীণ জনগণের কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেওয়া শুধু দারুণ একটি ব্যবস্থা নয়, এটি সামাজিক ন্যায়ের বাস্তব চর্চা। 

ফ্রান্স এমন উদ্যোগকে সমর্থন করে এবং ভবিষ্যতেও করবে।

পরিদর্শন কর্মসূচিটি আয়োজন করে ইউএনডিপি বাংলাদেশ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সহযোগিতায় ছিল এটুআই, জেলা ও উপজেলা প্রশাসন। 

এতে শহরের ওয়ার্ড থেকে দূরবর্তী ইউনিয়ন সবখানেই কীভাবে ডিজিটাল সেন্টার সেবাপ্রাপ্তি বদলে দিচ্ছে, তার উদাহরণ উপস্থাপন করা হয়।

ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, ডিজিটাল সেন্টার নাগরিককে শাসনব্যবস্থার কেন্দ্রে এনেছে। 

প্রক্রিয়া সহজিকরণ, সারাদেশে ডিজিটাল প্রবেশগম্যতা ও স্থানীয় উদ্যোক্তা শক্তিকে কাজে লাগিয়ে সময়, ব্যয় সাশ্রয় হচ্ছে, জনসেবায় আস্থা বাড়ছে।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এ কে এম সোহেল, জাতিসংঘের ইউনিট প্রধান (অতিরিক্ত সচিব), ইআরডি, আনোয়ারুল হক, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ইউএনডিপি বাংলাদেশ, মোহাম্মদ সফিউল আযম, হেড অব কমিউনিকেশনস, এটুআই, অশোক বিশ্বাস, লিড, ডিজিটাল সেন্টার, এটুআই, এবং মো. আবদুল কাইউম, হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি বাংলাদেশসহ অন্যান্যরা।

পরিদর্শনকালে ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদর্শন করা হয় এজেন্ট ব্যাংকিং, হজ নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, ভূমিসংক্রান্ত সেবা ও বিএমইটি (BMET) কার্ড প্রদান। সেবাগ্রহীতাদের মধ্যে গয়না বালা যিনি একজন প্রতিবন্ধী নাগরিক, বলেন, আগে ছোটখাটো ব্যাংকিংয়ের জন্যও অন্যের ওপর নির্ভর করতে হতো। 

এখানে সেবাদাতারা সম্মানের সঙ্গে দিকনির্দেশনা দেন, কয়েক মিনিটেই কাজ হয়ে যায়। শহরে যেতে হয় না। মর্যাদা ও স্বনির্ভরতা দুটোই পেয়েছি। আরেক সেবাগ্রহীতা মো. রফিকুল ইসলাম সেদিনই হজ নিবন্ধন সম্পন্ন করেন, মো. কিবরিয়া একাধিক সেবা একসাথে নেন। 

অনুষ্ঠানে সেন্টারের অগ্রগতির উপস্থাপনা, সেবাগ্রহীতা জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

এটুআইয়ের ডিজিটাল সেন্টার উদ্যোগটি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হিসেবে শুরু হয়ে পৌরসভা ও সিটি করপোরেশন ওয়ার্ডে সম্প্রসারিত হয়েছে। 

বর্তমানে দেশজুড়ে ৯,৫০০টির বেশি সেন্টার কার্যকর আছে এবং নিয়মিত নতুন সেবা যুক্ত হচ্ছে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ৪,৮০০-এর বেশি সেন্টারে এজেন্ট ও মোবাইল ব্যাংকিং চালু রয়েছে। 

একসেবা (ekSheba) উদ্যোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ৩৯০-এর বেশি সেবা যেমন ভূমি, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি, লাইসেন্সিং, ভ্রমণ ও নিবন্ধন সেবা দিচ্ছেন। 

প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী হেল্প ডেস্ক সক্রিয় রয়েছে। পাশাপাশি স্কিলস ফিউশন সেন্টারে কম্পিউটার, আইসিটি ও ট্রেড কোর্সে তরুণদের দক্ষতা ও কর্মসংযোগ তৈরি হচ্ছে। 

এ সাফল্যের ভিত্তিতে সম্প্রতি ফিলিপাইনের বঙ্গসামোরো অঞ্চলে ডিজিটাল সেন্টার মডেলটি অনুকরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

2

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

3

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

4

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

7

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

8

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

9

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

12

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

13

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

14

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

15

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

16

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

17

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

18

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

19

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

20