ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ওশান নিউজ প্রতিবেদক :  বাংলাদেশ ও পাকিস্তানে হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তান হালাল কর্তৃপক্ষ (পিএইচএ)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২৭ অক্টোবর সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনেতিক কমিশনের ৯ম বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক নেতৃত্ব দেন।

বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসি এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিএসটিআই অনুমোদিত হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে। 

বিএসটিআইয়ের হালাল সনদ থাকলে তা পাকিস্তানে বিনা পরীক্ষণে প্রবেশ করতে পারবে। অন্যদিকে পাকিস্তানের হালাল অথরিটি (পিএইচএ)’র সনদ থাকলে তা বাংলাদেশেও বিনা পরীক্ষণে প্রবেশ করতে পারবে।

এতে বলা হয়, এটি উভয় দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্যের রপ্তানি বাণিজ্যের পথ সুগম হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার হবে।

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরও পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। 

এই বৈঠকে দুই দেশের জনগণের সম্পর্কেরও উন্নয়ন হবে বলে তিনি আশা  প্রকাশ করেন।

আলী পারভেজ মালিক বলেন, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য বিষয়ক একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

যেখানে বলা হয় বিএসটিআই অনুমোদিত যেকোনো হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে এবং পাকিস্তান তা গ্রহণ করবে। 

অন্যদিকে পাকিস্তানের পিএইচএ যে হালাল সনদ প্রদান করবে, তা বাংলাদেশ গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

1

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

2

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

3

রাজশাহীতে হেরোইন জব্দ, নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

4

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

5

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

6

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

7

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

10

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

11

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

12

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

13

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

14

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

15

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

16

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

17

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

18

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

19

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

20