ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব

ওশান নিউজ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ৮ দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের (ইসি) সাথে মতবিনিময়ে বাহিনীগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমাবর (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। যা চলে দুই ঘণ্টা মতো।

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, এনটিএমসির মহাপরিচালক, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন প্রতিনিধি ছিলেন। 

তাদের দেয়া প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছেন আখতার আহমেদ।

ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, ভোটের পরিবেশ নিয়ে কেউ কোনও আশঙ্কা প্রকাশ করেনি। ভোটের সময় সশস্ত্রবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসারের প্রায় ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে।

ভোটের সময় প্রচারণায় কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি। তবে আইনশৃঙ্খলা বিহিনী এই বিধিনিষেধের বাইরে থাকবে।

এদিকে, ইসি থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে, অর্থাৎ প্রথমার্ধে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। সেজন্য ডিসেম্বরের শুরুতে তারা তফসিল দেয়ার কথা জানায়।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

3

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

4

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

5

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

6

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

7

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

8

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ১৮

9

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্

10

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

11

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

12

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

13

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

14

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্

15

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

16

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

17

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

18

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20