ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিতর্কিত কর্মকর্তা নয়, স্বচ্ছ নির্বাচন চাই: ড. মঈন খান

ওশান নিউজ প্রতিবেদক : আগামী নির্বাচনে কোনোভাবেই যাতে বিতর্কিত কর্মকর্তারা জড়িত না থাকেন নির্বাচন কমিশনকে সে বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের এমন একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা উচিত, যেটি বিশ্বে উদাহরণ সৃষ্টি করার মতো হয়। 

তারা যেন উদাহরণ সৃষ্টি করতে পারে যে, বাংলাদেশ গণতন্ত্রের পথে রয়েছে। সেই গুরুদায়িত্ব তাদের ওপর, তাই আমরা এসেছি।

ড. আব্দুল মঈন খান বলেন, বিগত দিনগুলোয় নির্বাচনের জন্য যে প্রহসন হয়েছে, এর দায় ইসি, সরকারি কর্মকর্তাসহ সবার। তাই সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনকে সতর্ক থাকতে হবে। 

আগামী নির্বাচনে কোনোভাবেই বিতর্কিত কর্মকর্তারা জড়িত না থাকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।    

আগামী নির্বাচনে বিশৃঙ্খলা হবে না এমন আশা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ দেশের মানুষ গণতান্ত্রিক। আইনশৃঙ্খলা নিয়ে কোনো আশঙ্কা নেই। কমিশনকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

এ সময় নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি আগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের (স্কুল শিক্ষক) বাদ দেয়ার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বাধ্য করা হয়েছে। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস নির্বাচন কমিশনকেই তৈরি করতে হবে। 

কমিশনের নির্বাচন নিয়ে যে মনোভাব দেখা যাচ্ছে, বিএনপি মনে করে এ কমিশন একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। এ সময় দেশের বাস্তবতায় বিএনপি বিকল্প প্রস্তাবের সুপারিশের পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব

1

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

2

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, লিখলেন সবচেয়ে সুন্দর

3

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

4

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

5

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

6

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

7

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

8

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

9

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

10

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

11

সাবা দেখুন মন উষ্ণ হয়ে যাবে : মেহজাবীন চৌধুরী

12

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

13

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

14

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

15

জামায়াত ক্ষমতায় এলে নারীর অধিকার অগ্রাধিকার পাবে : আব্দুল হা

16

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

17

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

18

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

19

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

20